ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টার মতবিনিময়

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর- সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (১১ আগস্ট) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টা খালিদ হোসেনকে স্বাগত জানান। পরে অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ এন্ড ডিভিশনস অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।


ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মো. গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑